
দিনাজপুরের হিলিতে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে বোরো উফশী কর্মসূচির আওতায় ৯০০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার এবং বোরো হাইব্রিড কর্মসূচীর আওতায় ৪০০ জন কৃষকের মাঝে ২ কেজি ধানের বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএ




