
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলির ঘটনায় তার নিজ এলাকা ঝালকাঠির নলছিটিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ছাত্র-জনতা, সুশীল সমাজের নেতারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও দোয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শহরের অলিগলি ঘুরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহ জালাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী বক্তব্য রাখেন।
তারা দ্রুত হামলাকারিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সি বাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদীর ছোট ছেলে ওসমান হাদী। তারা বাবা মরহুম মাওলানা আব্দুল হাদী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ছিলেন।
আরটিভি/এএএ




