পাবনায় বিশেষ অঙ্গ চেপে বৃদ্ধ হত্যা, নারী আটক

আরটিভি নিউজ  

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৯ এএম


পাবনায় বিশেষ অঙ্গ চেপে বৃদ্ধ হত্যা, নারী আটক
ছবি: সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে অণ্ডকোষ চেপে ধরে মমিন (৭৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী হাফিজা খাতুনের বিরুদ্ধে। শুক্রবার রাতে পাবনা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। 

শনিবার (১৩ ডিসেম্বর) সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে নিহত মমিন শেখের স্ত্রী বাড়ির পাশে একটি মোবাইল ফোনের ব্যাক কাভার কুড়িয়ে পায়। এতে সামান্য কিছু গাঁজা, একটি ব্লেড ও কেচি ছিল। পরে মমিন শেখকে দেখালে সে প্রতিবেশী হাফিজা খাতুনকে দেখান। তখন প্রতিবেশী হাফিজা খাতুন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বলেন, এটা আমার ছেলের মোবাইলের কাভার।

এতে তো মোবাইল ছিল। এ নিয়ে থেমে থেমে দুই পরিবারে মধ্যে ঝামেলা হয়। ঘটনার একপর্যায়ে সন্ধ্যায় তাদের মধ্যে ধস্তাধস্তি বাধলে বৃদ্ধ মমিনের অণ্ডকোষ চেপে ধরেন হাফিজা খাতুন। এতে অসুস্থ হয়ে পড়েন মমিন শেখ। পরে ওইদিন রাত ১১টার দিকে মারা যায় সে। পরে এ ঘটনায় অভিযুক্ত হাফিজা খাতুনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি মো. আনিছুর রহমান জানান, অভিযুক্ত ওই নারী আটক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission