যৌনপল্লী থেকে নাসরিনের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৩:১২ পিএম


যৌনপল্লী থেকে নাসরিনের মরদেহ উদ্ধার
যৌনপল্লী থেকে নাসরিনের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে নাসরিন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নাসরিন খুলনার তেরোখাদার পাচুরিয়া এলাকার মো. মজিদ ফরাজির মেয়ে।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শহরের যৌনপল্লী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে হার্টস্ট্রোকে তার মৃত্যু হতে পারে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাসরিন যৌনপল্লীতে তার ঘরে ঘুমাতে যান। এরপর তার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, নাসরিন অতিরিক্ত ইয়াবা সেবনে আসক্ত ছিল। সে হয়তো অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission