সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ  

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৮:১০ পিএম


সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে মুন্না (১৮) নামে এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

আটক যুবক মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোচালক মো. শাহ আলম মিয়ার ছেলে।

পরিবারের দাবি, বুধবার (১৭ ডিসেম্বর) ভোরের দিকে মুন্নাকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত মুন্না বাড়িতে ফেরেনি।

বুধবার দুপুর ২টার দিকে বাউতলা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্নার বাবা মো. শাহ আলম মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলের ফেরার অপেক্ষা করছেন।

এ সময় শাহ আলম মিয়া জানান, মুন্না বেকার। মাঝে মাঝে অটোরিকশা চালালেও সে আলাদা ঘরে বসবাস করত। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে সীমান্ত এলাকার এক ভারতীয় বাসিন্দার মাধ্যমে জানতে পারি, বিএসএফ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। বিষয়টি আমি আগরতলায় থাকা আমার আত্মীয়দের জানাই। তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমার ছেলেকে দেখতে পেয়েছে বলে জানিয়েছে। বর্তমানে আত্মীয়রা তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছেন।

এ বিষয়ে আখাউড়া কোম্পানি সদরের কোম্পানি কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি জানার পর তারা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিএসএফ কর্তৃপক্ষ এখন পর্যন্ত মুন্নাকে আটক করার বিষয়টি স্বীকার করেনি।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission