
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে একলাশপুর ইউনিয়নের ভিআইপি রোডের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তর একলাশপুর গ্রামের সেলাইমানের ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও আবদুল কাদেরের ছেলে রবিন (২২)।
জানা যায়, ভোরে একলাশপুরে ভিআইপি সড়কের পাশে একদল দুর্বৃত্ত রবিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে তারা মোহাম্মদ আলীকে ধাওয়া করে করে কুপিয়ে হত্যা করে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, হত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
এসএস



