
পটুয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ আসর শহরের ঝাউতলাস্থ হৃদয় তরুয়া চত্বরের ফোরলেন সড়কে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
সর্বদলীয় জুলাই ঐক্য’র আয়োজনে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা নামাজে ইমামতি করেন পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. শাহ আলম।
জানাজা শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে মরহুম ওসমান হাদির রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।
আরটিভি/এফএ




