বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

আরটিভি নিউজ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০২:১৪ পিএম


বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকার বিওপির দায়িত্বপূর্ণ পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটক বিএমএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতীয় অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও জানায়, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ভারত ও বাংলাদেশের একটি গরু পারাপারকারীদের দল সীমান্ত এলাকায় জড়ো হয়। তখন অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। একপর্যায়ে তারা বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে বাংলাদেশের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজিবি দল তাকে ধরে ফেলে। বর্তমানে আটক ওই ভারতীয় বিএসএফ সদস্য দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছেন।

দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা মাঝেমধ্যে বাংলাদেশে প্রবেশ করে। এর আগেও ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় উস্কানিমূলকভাবে বড় বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিল।

৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফের উচ্চপর্যায়ে যোগাযোগ চলছে। বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission