অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে সাবেক মেয়র ধরা

আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০৯:১৬ এএম


অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে সাবেক মেয়র ধরা
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা। ছবি: সংগৃহীত

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে যান। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

পরে বিকেল তিনটার দিকে আফজাল হোসেনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি। এরপর একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে চারটার দিকে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান, সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ এবং আফজাল হোসেনের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আফজাল হোসেন রানা পৃথক দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী পক্ষে অবস্থান নেওয়ায় সব পদই তাকে হারাতে হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission