
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির কৈয়াজলা গ্রামের পিতাহীন জান্নাতুল আরেফিনের মেডিকেল কলেজে পড়াশোনার সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি প্রকাশিত ফলাফলে জান্নাতুল আরেফিন সাতক্ষীরা মেডিকেল কলেজে এবার সরকারিভাবে ভর্তির সুযোগ পান। কিন্তু অর্থিক অনটনের সংসারে ভর্তির অনিশ্চিত হয়ে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে তারেক রহমানের।
খুশির এ খবরটি জানাতে সোমবার বিকালে আরেফিনের গ্রামের বাড়িতে হাজির হন নোয়াখালী -২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের প্রার্থী, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
জান্নাতুল আরেফিনের পারিবারিক সূত্র মতে, ২০১৯ সালে জান্নাতুল আরেফিনের পিতা-আবদুল ওয়াদুদ মারা যায়। এরপর তার মা সাহিদা আক্তারের অনুপ্রেরণায় জান্নাতুল আরেফিনের আজকে এ পর্যায়ে পৌঁছেছে। জান্নাতুল আরেফিন স্হানীয় গাজীরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পার্শ্ববর্তী ফেনি জিয়া মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ -৫ অর্জন করেন। তিন বোন, এক ভাইয়ের মধ্যে জান্নাতুল আরেফিন সবার বড়। সে সকলের দোয়া কামনা করেছে।
এ সময় সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপি'র সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, সেনবাগ উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সেনবাগ উপজেলা বিএনপির আবুল বাহার, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুর নবী বাচ্চু, সেনবাগ উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া আক্তার মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
আরটিভি/এফএ




