ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৯ এএম


ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ।

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৪টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি বলেন, মঙ্গলবার ভোররাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোররাত ৪টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission