বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩৮ পিএম


বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার
ছবি: সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটিতে কক্সবাজারে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই শহরজুড়ে লাখো মানুষের উপস্থিতি দেখা যায়।

সৈকতের বালুকাবেলায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে সমুদ্র শহরে আনন্দমুখর সময় কাটাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

বড়দিন উপলক্ষে শহরের অভিজাত হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। উৎসবের আমেজ আনতে হোটেলগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। হোটেল-মোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের প্রায় সব কক্ষই আগাম বুকিং হয়ে গেছে। এই মৌসুমে পর্যটনকেন্দ্রিক ব্যবসায় শত কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ২৭ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি রয়েছে। এর সঙ্গে ৩১ ডিসেম্বর বছরের শেষ। মাসের শেষ সময়ে পর্যটকের চাপ আরও বাড়ছে। সব মিলিয়ে পর্যটন ব্যবসায় শত কোটি টাকার বাণিজ্য ছাড়িয়ে যাবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত মনিটরিং চালাচ্ছে। 

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। পর্যটক হয়রানি দমনে আমরা নিরলসভাবে কাজ করছি।

বিজ্ঞাপন

কোনো প্রয়োজনে পর্যটকেরা ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বর ০১৩২০১৬০০০০–এ যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন বলেও জানান তিনি।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission