বাংলাদেশ–ভারত সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০১:৫৫ পিএম


বাংলাদেশ–ভারত সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার
ছবি: আরটিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির একটি টহলদল সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব ডেটোনেটর উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় এই ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারাগাঁও সীমান্তে তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission