ঢাকা-৮ আসনে প্রার্থী হতে ইচ্ছুক হাদির বোন মাসুমা

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৪ পিএম


ঢাকা-৮ আসনে প্রার্থী হতে ইচ্ছুক হাদির বোন মাসুমা
ফাইল ছবি

ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন।

মাসুমা হাদির স্বামী আমির হোসেন জানান, ঢাকা-৮ আসন ও ঝালকাঠি নলছিটির সাধারণ জনগণের দাবি ওসমান হাদির পরিবার থেকে যেন একজন নির্বাচনে আসেন। আমরা তাদের দাবিকে সম্মান জানাই।

কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সব সদস্য ও ইনকিলাব মঞ্চের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

এদিকে শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান হাদির নিজ জেলা ঝালকাঠির সাধারণ জনগণ। এই দাবিতে গত কয়েক দিন ধরে জেলায় আন্দোলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

আন্দোলনকারীদের দাবি, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করানো হোক। তাদের মতে, মাসুমা হাদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদে ভূমিকা রাখার যোগ্য ব্যক্তি।

আজ বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ থেকে একজন যোগ্য, নির্ভীক ও জনসম্পৃক্ত প্রতিনিধি সংসদে যাক। শহীদ হাদির পরিবারের একজন সদস্য হিসেবে মাসুমা হাদি জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন।

আরটিভি/এমএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission