
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সাধারণ সভায় ৩৫ সদস্যভুক্ত কার্যনির্বাহী এ পরিষদের নবনির্বাচিত সভাপতি হলেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) ও সাধারণ সম্পাদক হলেন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)।
এ সময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন পরিষদকে সবাই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লবের ২০২৫ খ্রি. সভাপতি রহিম বাদশা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ।
সভায় চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে ফুল দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা জানান বিদায়ী সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়া সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. সালের উপদেষ্টা পরিষদ, সাংবাদিক কল্যাণ তহবিল উপ-কমিটি, সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি, অবকাঠামো উন্নয়ন উপ-কমিটি ও শৃঙ্খলা উপ-কমিটি নাম ঘোষণা করা হয় এবং অনুমোদন করা হয়।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রহিম বাদশা। সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
আরটিভি/এএএ




