সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০১:১১ পিএম


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগর রাত ২টার দিকে চরপাড়া আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহেল ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব। তিনি ইপিজেড থানার দক্ষিণ হালিশহরেরে সেইলস কলোনী এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।  সোহেল এক কন্যা সন্তানের জনক।

বিজ্ঞাপন

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission