ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া

আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৬ পিএম


ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে অবশেষে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। মনোনয়নের ঘোষণার পর কসবা ও আখাউড়া এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার দেখা গেছে।

বিজ্ঞাপন

রোববার (২৮ ডিসেম্বর) কবির আহমেদকে দলের মহাসচিবের সই করা দলের চূড়ান্ত মনোনয়ন তুলে দেন খালেদা জিয়ার এপিএস এবিএম আবদুস সাত্তার।

এর আগে, নব্বই ঊর্ধ্ব মুশফিকুর রহমান মনোনয়ন পাওয়ার পর থেকেই ফুঁসে ওঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কবির আহমেদ ভূইয়া বিএনপির একজন নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। গুমও হয়েছিলেন তিনি। গুমের সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে অমানুষিক নির্যাতন করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা রাজনীতিতে কবির আহমেদের ব্যাপক ভূমিকা ছিল। তার প্রত্যক্ষ সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission