ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

আরটিভি নিউজ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:১৫ পিএম


ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
ছবি: সংগৃহীত

ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে ফেনীতে দলীয় নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার এ মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনে খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১৩, ফেনী-২ আসনে ১৬ এবং ফেনী-৩ আসনে ১৬ জনসহ মোট ৪৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 

সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission