ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মরদেহের সঙ্গে পাওয়া অতিরিক্ত পা তাহলে কার?

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:৪২ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ট্রাক উল্টে নিহত নাটোরের সেন্টুর মরদেহের সঙ্গে পাওয়া গেছে তিনটি পা। নিহতের নিজের দুটি পায়ের পাশাপাশি থাকা অতিরিক্ত পা কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অতিরিক্ত এই পা নিয়ে চরম বিপাকে পড়েছে তার পরিবার।

সেন্টুর পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে বুঝে নেন। পরে বাড়িতে এনে গোসল করানোর সময় দেখা যায়, মরদেহের সঙ্গে দুইটির বদলে তিনটি পা রয়েছে। বিষয়টি জানানো হলে পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত রায়হানের একটি বিচ্ছিন্ন পা ভুলবশত সেন্টুর মরদেহের সঙ্গে থাকতে পারে।

পরে আহত রায়হানের স্বজনরা নাটোরে এসে অতিরিক্ত পা দেখে সেটি রায়হানের নয় বলে নিশ্চিত করেন। রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার খুঁটিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। দুর্ঘটনায় তার এক হাতের কব্জি ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রায়হানের ভাতিজা অনিক বলেন, আমাদের রোগীর দুইটি পা কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন হয়েছে। একটি পা নাটোরে আছে শুনে আমরা এখানে এসেছি। কিন্তু এখানে থাকা তিনটি পায়ের একটিও আমাদের রোগীর নয়। আমাদের রোগীর জন্মগতভাবে পায়ের আঙুলের মাঝে বেশি ফাঁকা ছিল, কিন্তু এই পা গুলোর কোনোটাতেই সে বৈশিষ্ট্য নেই।

এ ঘটনায় নিহত সেন্টুর চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, পুলিশ আমাদের জানিয়েছিল অতিরিক্ত পা আহত রায়হানের। কিন্তু তার স্বজনরা এসে বলছে পা তাদের নয়। এখন এই পা নিয়ে আমরা কী করব, বুঝতে পারছি না।

এদিকে, লাশের সাথে অতিরিক্ত পা কিভাবে আসল এমন প্রশ্নে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন জানান, দুর্ঘটনায় একজন গুরুতর আহত ছিলেন, যার দুই পা বিচ্ছিন্ন ছিল। তাকে হাসপাতালে পাঠানো সবচেয়ে জরুরি ছিল। এ ছাড়া, ঘটনাস্থলে তীব্র দুর্গন্ধ থাকায় দ্রুত মরদেহ উদ্ধার করে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভুলবশত কোনো মরদেহের সঙ্গে অতিরিক্ত পা চলে যেতে পারে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবার এখন শোকাহত। আমরা আপাতত নিহত সেন্টুর পরিবারকে অতিরিক্ত পা রেখে দিতে বলেছি। ওখানে আরও দুইজন মারা গেছে যদি উনাদের হয় তাহলে উনারা পরে নিয়ে আসবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ট্রাক উল্টে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুই পা বিচ্ছিন্ন হয়ে আহত হন চারঘাটের রায়হান।

নিহতরা হলেন- নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পাইকপাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি সাব্বির সাধু 
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।
দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি সাব্বির সাধু 
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে তার বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙানো হয়।  এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। এ সময় সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সন্তান হারানোর বেদনা নিয়ে ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।  সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো—এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। খুনির বাড়ি হিসেবে নামকরণের এক পর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে তার বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ সম্বলিত নামফলক দেওয়া হয়। কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’। সেই সঙ্গে বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া মানুষের তালিকাসহ একটি ব্যানার ঝোলান বিক্ষুব্ধরা।  প্রসঙ্গত, প্রসিকিউশনের যুক্তিতর্কে উঠে এসেছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন, পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর লাশ গুম করতে পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়া হতো। এসব ঘটনার বর্ণনা আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। আরটিভি/এসআর
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। 
রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
আরও পড়ুন
এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার 
৫০ শয্যার হাসপাতাল: এক্স-রে আছে-ফিল্ম নেই, জেনারেটর আছে-তেল নেই
সাপে কাটা গৃহবধূকে ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক, অতঃপর...
মসজিদের মাইক কিনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের