জামায়াতের সহকারী সেক্রেটারির মনোনয়ন বাতিল

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৬:০৯ পিএম


জামায়াতের সহকারী সেক্রেটারির মনোনয়ন বাতিল
জামায়াতের সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ।

মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান। 

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে তার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে মামলাসংক্রান্ত জটিলতার কারণে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীর বিরুদ্ধে চলমান মামলার তথ্য উঠে আসে। বিষয়টি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়।

বিজ্ঞাপন

ড. হামিদুর রহমান আযাদ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছেন। হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর জটিলতার কারণেই মনোনয়ন বাতিল হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও বাতিলের সিদ্ধান্ত আসছে।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission