ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে সম্ভাব্য ৩৯ জন সংসদ সদস্য প্রার্থীদের দাখিল করা মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি ও প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় ১৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে এবং ২৬ জন প্রার্থীর মনোনয়ন ফরম বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া ১৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করেন এবং বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জানা যায়, সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এরমধ্যে যাচাই-বাছাইয়ে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপির দুই প্রার্থী আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াতের প্রার্থী তোফায়েল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরীর। এই আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মখলেছুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়।

আরও পড়ুন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপির দুই প্রার্থী নাছির চৌধুরী ও অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাভেল, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা শোয়াইব আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিরঞ্জন দাস খোকনের। এই আসনে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়ন বাতিল করা হয়েছে।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের ৯ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে বিএনপি প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ, জামায়াতের প্রার্থী ইয়াসিন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদের। মনোনয়ন বাতিল করা হয়েছে, এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ তুষারের।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে বিএনপি প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম, জামায়াতে প্রার্থী অ্যাড. মো. শামস উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. নাজমুল হুদা হিমেল, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলনের প্রার্থী শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আজিজুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের প্রার্থী আমিরুল হক ও এল.ডি.পির প্রার্থী মাহফুজুর রহমানের।

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন, জামায়াতের প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির, ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি প্রার্থী মোহাম্মদ মুশাহিদ আলী ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
‘টাকা নিয়ে’ ফ্যামিলি কার্ড দেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড