ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কান্ট্রি গেমস ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি : আরটিভি

সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস ২০২৬’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর সুষ্ঠুভাবে আয়োজন ও উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ শাহানুর আলম।

সভায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সুনামগঞ্জ সফর উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনসহ কান্ট্রি গেমস সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন জালাল উদ্দীন মোর্শেদ রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলীসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘কান্ট্রি গেমস ২০২৬’। এ আয়োজনে ১৩টি ভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, এডিএম সুনজিত কুমার চন্দ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সিভিল সার্জন চৌধুরী ডা. জালাল উদ্দীন মুর্শেদ, এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান, সিলেট বিভাগের বিকেএসপি এর উপপরিচালক মো. শহিনুল হক, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাড. নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!
টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক, অতঃপর...
মানিকগঞ্জে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর গত ২৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে শিক্ষার্থী জানিয়েছে। এ ঘটনায় তার বাবার করা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক, অতঃপর...
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্ত এলাকা থেকে অটোরিকশায় করে আনা ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ পোল্ট্রি মুরগির বার্ডফ্লু রোগের ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
স্ত্রীকে মদপান করতে বাধ্য, রাজি না হওয়ায় বেধড়ক পিটুনি
যশোর সদর উপজেলায় স্ত্রীকে মদ পান করতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্বামী ইসমাইলের (৩০) বিরুদ্ধে। মদ পান করতে রাজি না হওয়ায় স্ত্রী হালিমা (২২)-কে মারধর করে আহত করেছেন তিনি।
স্ত্রীকে মদপান করতে বাধ্য, রাজি না হওয়ায় বেধড়ক পিটুনি
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয়।
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
আরও পড়ুন
সুরমা নদীতে বালি-পাথরবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা