ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চার মণ ওজনের দুই পাখি মাছের দাম মাত্র ২৫ হাজার

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুইটি পাখি মাছ (সেইল ফিশ)। মাছ দু’টির ওজন প্রায় ১৬০ কেজি (৪ মণ)।

রোববার (৪ জানুয়ারি) সকালে মাছ দু’টি মহিপুর মৎস্য মার্কেটে বিক্রির জন্য আনা হলে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

মৎস্য আড়তদার ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশাল আকৃতির পৃষ্ঠীয় পাখনার কারণে এ মাছটি স্থানীয়ভাবে ‘পাখি মাছ’ বা ‘গোলপাতা’ নামে পরিচিত। মাছ দু’টি বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজ বলেন, উপকূলে পাখি মাছের তেমন চাহিদা না থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যায় না। পরে খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ দু’টি ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

জানা যায়, প্রতি কেজি ১৫৬ টাকা দরে মাছ দু’টি কিনে নেন টিপু ফিস। তিনি জানান, মাছগুলো বাড়তি দামে বিক্রির আশায় ঢাকায় পাঠানো হবে।

মাছ ধরার সঙ্গে জড়িত জেলে কামাল মাঝি বলেন, জাল টানার সময় দেখি অন্য মাছের সঙ্গে এই বিরল দুইটি পাখি মাছ উঠে এসেছে। চাহিদা কম থাকায় তুলনামূলক কম দাম পেয়েছি।

মাছটির ক্রেতা জানান, পাখি মাছ সচরাচর পাওয়া যায় না এবং এটি বিদেশেও রপ্তানি হয়। দেশের নামিদামি রেস্টুরেন্টগুলোতে এ মাছের ভালো চাহিদা রয়েছে। মাছগুলো কেটে প্রসেসিং করে ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ইকোফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, সেইল ফিশ মহাসাগরের দ্রুততম মাছগুলোর একটি। ঘণ্টায় প্রায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে চলতে পারে। নৌকার পালের মতো বড় পৃষ্ঠীয় পাখনার কারণে একে ‘সেইল ফিশ’ বলা হয়। শিকারের সময় এটি রং পরিবর্তন করতেও সক্ষম।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এ অঞ্চলের জেলেরা একে পাখি মাছ নামে চেনে। মাছটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
আরও পড়ুন
এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি 
কুয়াকাটায় ধরা পড়লো পৌনে ২ কেজির রূপচাঁদা
ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার
উত্তাল সাগরে ডুবল তিন ট্রলার, ১৩ জেলে নিখোঁজ