ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আরটিভিতে খবর প্রচারের পর তোলপাড়, শরীয়তপুরে ঘুষকাণ্ডে দুই ভূমি কর্মকর্তা বদলি

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঘুষ গ্রহণ, সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত দুই ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আরটিভিতে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার পর তদন্ত কমিটি গঠন করে প্রশাসনের পক্ষ থেকে এই বদলির পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার লিটন দেওয়ান এবং মূলনা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশন (কলি)।

এর আগে গত ১৪ জুলাই জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার লিটন দেওয়ানের বিরুদ্ধে মাত্র ১০ টাকার ভূমি উন্নয়ন করের রশিদ দিতে বিকাশে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অতিরিক্ত টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগী আজিজুল হককে অবরুদ্ধ করে জোরপূর্বক ভিডিও স্বীকারোক্তি নেওয়ার অভিযোগও উঠেছিল। সে সময় স্থানীয় জনতার তোপের মুখে তিনি টাকা ফেরত দিতে বাধ্য হন। পরবর্তীতে গত ২০ জুলাই আরটিভিতে “১০ টাকার খাজনায় ২০ হাজার ঘুষ নিলেন ভূমি অফিসের তহশিলদার” শিরোনামে সংবাদ প্রচারিত হয়। ওই ঘটনার প্রেক্ষিতেই এখন বদলির আদেশ এলো।

অন্যদিকে, ১৭ জুলাই মূলনা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশনের বিরুদ্ধে মাত্র ১ হাজার ১৭০ টাকার সরকারি ফি’র বিপরীতে দালালের মাধ্যমে মোকসেদ আকন নামের এক ব্যক্তির কাছ থেকে লাখ টাকা দাবি ও ৪০ হাজার টাকায় চুক্তির অভিযোগ প্রকাশ্যে আসে। এছাড়া আগের কর্মস্থলেও তার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় এবং সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। এ নিয়ে গত ১৪ নভেম্বর আরটিভিতে “ফাইল আটকে ঘুষের দরকষাকষি; দালাল দিয়ে ভূমি কর্মকর্তার অভিনব দূর্নীতি” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়। এরপরই তাকে কর্মস্থল ছাড়ার নির্দেশ দেওয়া হলো।

ঘটনা দুটি নিয়ে আরটিভিতে সংবাদ প্রচারের পর তদন্ত কমিটি গঠন করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়, যার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দুইজনের বিরুদ্ধে অনিয়মের খবর পাওয়ার পরপরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা চলমান আছে। পাশাপাশি তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে এবং খুব দ্রুত আজকের মধ্যেই তারা রিলিজ হয়ে যাবেন। নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে তিনি বলেন, বদলির আদেশ দেখে বলতে হবে।

তবে কেবল বদলির আদেশে সন্তুষ্ট নন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা। তাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে শুধু বদলিতেই যেন বিষয়টি সীমাবদ্ধ না থাকে; বরং গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও চলমান তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো কর্মকর্তা সেবার নামে এমন অনিয়ম করার সাহস না পান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। হঠাৎ জানতে পারেন তার নামে বিল-ভাউচার বানিয়ে স্বাক্ষর করে টাকা উঠানো হয়েছে। এ খবর শুনে হতবাক সন্তোষ কুমার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ছিলেন। তার নামে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
নিষিদ্ধ চায়না দুয়ারি ও লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮৭টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিষিদ্ধ চায়না দুয়ারি ও লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে এক শিশু।
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে
দীর্ঘ ৩৮ বছর ধরে যে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দাঁড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন জ্ঞানের আলো, শিখিয়েছেন জীবনের পথচলার পাঠ, সেই প্রিয় বিদ্যালয় থেকেই এবার বিদায় নিতে হলো তাকে। তবে, এ বিদায় ছিল না অন্য আট-দশটি বিদায়ের মতো। ছিল ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আর আবেগে ভরা এক স্মরণীয় আয়োজন।
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে
আরও পড়ুন
এক সপ্তাহও টিকল না ৭ কোটি টাকার রাস্তা
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শরীয়তপুরে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে হেনস্তা, অটোরিকশা ভাঙচুর
শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর মরদেহ গায়েব