ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
এনসিপি নেতা হাবিব চৌধুরী (২৪)।

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন এনসিপি নেতা হাবিব চৌধুরী (২৪)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাসন থানার যোগীতলা এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, সম্প্রতি হাবিব অনলাইনে মোটরসাইকেল বিক্রির একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। বৃহস্পতিবার হাবিবকে মোগরখাল এলাকায় একটি নির্জন স্থানে ডাকেন তারা। হাবিব সেখানে যাওয়ার পর মোটরসাইকেল পরীক্ষার কথা বলে একজন সেটিতে ওঠেন। ঠিক সেই মুহূর্তেই অন্যজন হাবিবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলি শরীরে না লাগায় তিনি প্রাণে বেঁচে যান। এই সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন, মোটরসাইকেলের যা দাম, তার চেয়ে কিছুটা বেশি দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা আগ্রহ দেখায়। ঘটনাস্থলে গেলে আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় এসেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘এনসিপি সদস্য হাবিব চৌধুরীকে ট্র্যাপে ফেলা হয়েছিল। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তারা কেউই নিরাপদ নন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টা সময় দিচ্ছি, এর মধ্যে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইলে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে। 
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
আরও পড়ুন
অস্টিনে অভিবাসন অফিসারের গুলিতে গুরুতর আহত ভেনেজুয়েলার যুবক 
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে তুমুল গোলাগুলি, ১৬ পুলিশসহ নিহত ৩১
রাতের আঁধারে শ্রমিক দল নেতাকে গুলি
ফরিদপুরে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার