ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এই বক্তব্য তারই (Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh) নামে ফেসবুক পেজে লাইভে প্রচার করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়।

ড. ফয়জুল হক বলেন, ‘আপনারা দৈনিক বিড়ি খাননা ৫/১০টা বিড়ি যে দোকান থেকে খাবেন ওই দোকানে গিয়ে বিড়ি অডার দেবেন আর লগলগে বিড়ি ধরিয়ে একটা সুখটান মাইররা বলবেন কি খবরডা কি ক’দেহি। কারবারডা কি দেশের অবস্থা দেখছো দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষ দেখি না। শোনেন আমি তো গল্পের ছলে বলি তাই বলার কারণে আপনাদের আনন্দ লাগতেছে।’

আরও পড়ুন

ভিডিওতে তিনি বলছেন, ‘এমনও হইতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনদিন ইবাদত করার সুযোগ পায়নাই, তবে ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দাড়ে কবুল হয়ে যায়। এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তারে তো ভালোও করে দিতে পারে।’

পুরুষদের জন্য পরামর্শ দিয়ে ফয়জুল হক বলেন, এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন। আর বলবেন খবর তো দেখি সব জায়গায় ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার। এটা বলার পরে আশপাশে আরও ৫/১০ জনও আপনাদের সঙ্গে একই কথা বলবে।

নারীদেরকে নিয়ে তিনি বলেন, নির্বাচনের রাতে ঘুমাবেন না। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত ঘুমাবেন। এরপর রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবার রান্না করে স্বামীকে আদর-যত্ন করে আপনিসহ আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এরপর ভোট গুনে তারপর বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাবেন।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডা. জুবাইদা রহমানের উদ্যোগে অপসারণ হলো প্রতিবন্ধী ইমাম হোসেনের পিঠের দুই কেজির টিউমার
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শারীরিক প্রতিবন্ধী ইমাম হোসেনের পিঠ থেকে অপসারণ করা হয়েছে প্রায় দুই কেজি ওজনের টিউমার।
ডা. জুবাইদা রহমানের উদ্যোগে অপসারণ হলো প্রতিবন্ধী ইমাম হোসেনের পিঠের দুই কেজির টিউমার
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১০
প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা বাবার হত্যাকারী মাদকাসক্ত ছেলে
গাজীপুরের শ্রীপুরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার আসামি মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 
প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা বাবার হত্যাকারী মাদকাসক্ত ছেলে
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে তুমুল মারামারি, পুলিশ মোতায়েন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার পরিবারের লোকজনের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রাকিব নামে এক যুবক ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে তুমুল মারামারি, পুলিশ মোতায়েন
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে জামায়াত নেতা
আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির
‘একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত, আজ তারাই ঠিক করছেন কে মুক্তিযোদ্ধা, কার কবর কোথায় হবে’
সংবিধান মানলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে প্রশ্ন জামায়াত আমিরের