ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম
ছবি: আরটিভি

মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শান্তা আক্তার এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এম এ রশিদ জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার ও মাগুরার শামীমা তাবাসসুম লুবনা। পুলিশ গত ২২ অক্টোবর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

এর আগে গত ২১ অক্টোবর ভোরে মাগুরা শহরের কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টার থেকে সাকের হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন। ময়নাতদন্তের সময় তার মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলার তদন্ত চলছে।

এদিকে রিমান্ড শুনানির সময় দলীয় নেতাকর্মীরা আদালতের মূল ফটকের সামনে এ হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড় ভাই কামরুল হাসান রতনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, ‘নারী বিবেচনায়’ রিমি মুক্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়েছে।
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, ‘নারী বিবেচনায়’ রিমি মুক্ত
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
লালমনিরহাটে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান নামের এক স্কুলশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
আরও পড়ুন
মাগুরায় জমকালো আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা
অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ 
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর