ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বেগম জিয়া দূরদর্শী নেতৃত্বের প্রতীক ছিলেন: কবীর আহমেদ ভূইয়া

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে, যে শূন্যতার প্রভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হবে।

শনিবার (১০ জানুয়ারি) আখাউড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কবীর আহমেদ ভূইয়া বলেন, তারেক রহমান যে ঐক্যের রাজনীতি শুরু করেছেন; তা শুধু নেতৃত্বের স্তরে নয়, গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কারণ প্রকৃত শক্তি তৃণমূলের কর্মীরা, তারাই বিএনপির অগ্রযাত্রার প্রধান ভিত্তি।

তিনি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, অতীতে স্বৈরাচারী কুশাসনের সময় কুখ্যাত অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্দোলনে তিনি জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। মানুষের শান্তি, এলাকার উন্নয়ন, রাজনৈতিক শৃঙ্খলা ও সৌহার্দ্য প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতির অস্বীকারযোগ্য বাস্তবতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই পরিবারের প্রতি নানাভাবে অবিচার করা হয়েছে, কিন্তু দেশের প্রতি তাদের ভালোবাসা, মানুষের প্রতি তাদের আন্তরিকতা এবং গণতন্ত্রের জন্য তাদের অবদান আজও মানুষের হৃদয়ে অম্লানভাবে রয়ে গেছে।

হাজী নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সৈয়দ খান সরদার, সুমন মিয়া, আবু হানিফ, আবু বক্কর মেম্বার, মঙ্গল মিয়া, সেলিম মোল্লা ও রওশন আলী বেপারীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়া, উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহসীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হাসান সানি, বর্তমান সভাপতি ইমরান মোল্লা ও সদস্য সচিব মোবারক মিয়া।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (৯ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকেই রাজধানীর পূজামণ্ডপ ও মন্দিরগুলো সেজে ওঠে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়।
গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৫
রাজবাড়ীর পাংশায় মাকে সঙ্গে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নজরুল ইসলাম। এ ঘটনায় করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় এ মিছিল করেন নজরুল ইসলাম। এতে ৫০ থেকে ৭০ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে। রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা-পুলিশ অভিযান চালিয়ে ওই মিছিলে অংশ নেওয়া পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), নয়ন মোল্লা (২০), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের সুহান শেখ ওরফে সোহান (২৩)। পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংগঠিত হয়ে তারা মিছিলে অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। এদিকে, মিছিলের ছবি ও ভিডিও শনিবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন নজরুল ইসলাম। পোস্টে তিনি মাকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় মিছিল করার কথা জানান। একই সঙ্গে অতীতে নিজের ও পরিবারের ওপর হামলা, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগও তুলে ধরেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থ হয়ে আবার চলাফেরা শুরু করেছেন এবং আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। মিছিলের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরা এক নারী ব্যানারের সামনে হাত উঁচিয়ে স্লোগান দিচ্ছেন। তার পেছনে আরও কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও পাওয়া গেছে। এগুলোর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পাংশা থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৫
সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
সাত বছরের দাম্পত্য জীবন। একসঙ্গে পথচলার এই সময়ে সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন দম্পতি ইতি ও রনি খান ।
সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
আরও পড়ুন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ চীন বিএনপি, শেনজেনে আলোচনা সভা 
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 
সমবায়ই পারে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে: রিজভী