ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা : ছবি আরটিভি

মাদারীপুরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও চালকরা।

রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে টেকেরহাট এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন তারা। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা।

অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়েছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে।

এদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। তারা অবরোধকারীদের সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। তবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবরোধকারীদের অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তারা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে ফিরে যায়। এতে মহাসড়কে অবরোধ অব্যাহত থাকে এবং বন্ধ হয়ে যায় যান চলাচল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইব্রাহিম সেপাহি (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ।
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কার চালু করার সময় হঠাৎ পেছনের অংশে আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচাপায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
গাজীপুর উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিদর্শনে এমপি
গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন চত্বর এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক তৈরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গাজীপুর উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিদর্শনে এমপি
আরও পড়ুন
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া-গাড়ি ভাঙচুর
মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ
সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের