ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইব্রাহিম সেপাহি (৩০) নামে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড়ে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন পুলিশের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে।

তবে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার।

এর আগে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুর চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

একই সময়ে পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করে তারা। আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ।
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কার চালু করার সময় হঠাৎ পেছনের অংশে আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচাপায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মাদারীপুরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও চালকরা।
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
গাজীপুর উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিদর্শনে এমপি
গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন চত্বর এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক তৈরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গাজীপুর উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিদর্শনে এমপি
আরও পড়ুন
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
নাম শুনে যাত্রীর হামলা, হাসপাতালে দুই সপ্তাহ পর উবার চালকের মৃত্যু
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ