ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫০ বছর ধরে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: আরটিভি

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর ওপর প্রসাদপুর, পাঁজরভাঙ্গা ও জোতবাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী সেতু। স্বাধীনতার পর প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখনো একটি নড়বড়ে বাঁশের সাঁকো। ভোট এলেই জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি শোনা গেলেও নির্বাচন শেষে তা আর বাস্তবে রূপ নেয় না এমন অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলগামী শিশু, বয়স্ক মানুষ, কৃষক ও রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। সামান্য অসাবধানতায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নদীর একপাশে উপজেলা সদর, সরকারি হাসপাতাল, স্কুল-কলেজে ও গুরুত্বপূর্ণ দপ্তর থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষকে এই ঝুঁকি নিতে হচ্ছে। জরুরি রোগী পরিবহনে দেরি হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

প্রসাদপুর গ্রামের মোকলেছুর রহমান বাদশা বলেন, নির্বাচনের সময় বারবার সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কিছুই হয়নি। প্রভাবশালীরা নিজেদের এলাকায় উন্নয়ন পেলেও এই জনপদ অবহেলিত রয়ে গেছে। মান্দা একটি বড় উপজেলা এবং গুরুত্বপূর্ণ এলাকা, অথচ এখানকার ১৪টি ইউনিয়নের মানুষকে এই এক সেতুর অভাবে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে।

গোটগাড়ি গ্রামের মোছা. সাইফুল বেগম বলেন, বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত অনিরাপদ ও কষ্টসাধ্য চিকিৎসা ও পণ্য পরিবহনে তাদের ভোগান্তির শেষ নেই। কেবল নেতাদের প্রতিশ্রুতি নয়, বরং দৃশ্যমান কাজ চান।

চকসিদ্ধেশ্বরী গ্রামের মো. আব্দুল লতিফ বলেন, কৃষিপ্রধান এলাকা হওয়া সত্ত্বেও সেতু না থাকায় কৃষকদের ফসল বাজারজাত করতে মারাত্মক কষ্ট পোহাতে হচ্ছে। গত ৩০-৪০ বছর ধরে নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা বারবার ব্রিজ তৈরির প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্র কুমার সরকার বলেন, এটি উপজেলার সদর এলাকা হলেও একটি স্থায়ী ব্রিজের অভাবে মানুষকে বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয়। বারবার মাপজোক হলেও কাজ এগোয়নি।

এ বিষয়ে নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব জানান, সুযোগ পেলে আত্রাই নদী খনন, টেকসই বাঁধ ও প্রয়োজনীয় ব্রিজ নির্মাণকে অগ্রাধিকার দেবেন। প্রথম ধাপে প্রসাদপুর ও জোগাহাট খেয়াঘাট ব্রিজ নির্মাণের আশ্বাস দেন তিনি।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু জানান, মৌখিক প্রতিশ্রুতি নয় বাস্তব কাজই আসল। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আত্রাই নদীতে বড় ব্রিজ নির্মাণের উদ্যোগ নেবেন এবং দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা সাইফুর রহমানও (৫৫) আহত হয়েছেন।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ও তার বাবা সাইফুর রহমান বীরগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু অভিযোগ করেন, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবা সাইফুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় জুবায়ের মেম্বার দাঁড়িয়ে থেকে হামলা করান বলে তিনি অভিযোগ করেন। হামলায় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ আরও ৭-৮ জন ছিলেন বলেও দাবি করেন তিনি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বীরগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা হোসাইন বলেন, পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তার ভাষ্য, প্রথমে নাহিদের ওপর হামলা হয়। পরে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন। পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের ঘটনায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি বের হয়েছেন। রুজেল আহমেদ বলেন, আজ নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান। সেখানে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন। এ বিষয়ে অভিযুক্ত পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়ের আহমেদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটা ব্রিজ পরিদর্শনে ছিলাম। বেশ কিছুদিন আগে এই নাহিদ একজনকে গুরতর আঘাত করেছে। এরপরেও সে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে এসব সহ্য হয়নি বলে এই হামলা হয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, পূর্বের বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন তাদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এসআর
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
আরও পড়ুন
চাঁদা না পেয়ে সাইকেল মিস্ত্রিকে মারধর, অতঃপর...
ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার
ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস 
অতিষ্ঠ হয়ে ছেলেকে জেলে পাঠালেন বাবা