ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ এএম
নিহত সেনাসদস্য মো. তিতাস শেখ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম সৈনিক মো. তিতাস শেখ (২৭)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রমতে, রঙ্গীখালী এলাকার গভীর পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়।

যৌথ বাহিনীর সদস্যরা বিকেল আনুমানিক ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র মানবপাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলির একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখের বাঁ কাঁধে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশমাতৃকার সেবায় দায়িত্ব পালনকালে তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
আকভানের প্রভাবে যশোরে ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি
টানা তিনদিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক খায়রুল ইসলামের।
আকভানের প্রভাবে যশোরে ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩
যশোরের কেশবপুরে নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩
আরও পড়ুন
কক্সবাজারে মানব পাচার নিয়ে ব্র্যাকের কর্মশালা
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত