ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

১৯ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এই শোকজ আদেশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে কোন প্রকার নির্বাচনী প্রচারণা করা নিষেধ। তবে গিয়াস উদ্দিন তাহেরীর ‘The Speech’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্বাচনী প্রচারণামূলক ভিডিও প্রচার করা হয়েছে। ওই পেইজের ফলোয়ার রয়েছে প্রায় ৭ লাখ ৭০ হাজার।

আরও পড়ুন

এ ঘটনায় তাকে আগামী ২০ জানুয়ারি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। একই অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও শোকজ করা হয়েছে। তিনি ও তার প্রতিনিধি আগামী ২০ জানুয়ারি উপস্থিত হয়ে কারণ দর্শাবেন।

নির্বাচনী আচরণবিধি রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
বান্দরবানের আলীকদম উপজেলার ২নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ভোটার হালনাগাদ কার্যক্রমে ১৫ জনের বেশি রোহিঙ্গা ভোটার হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি।
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা মাফিয়া ডন বানাব না। সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না। প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে।
আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার
রাঙ্গামাটির হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষকে যে কড়া নির্দেশ দিল প্রশাসন
রাঙ্গামাটি পার্বত্য জেলার হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিষ্ঠান মালিকদের সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। যেসব প্রতিষ্ঠানে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানের মালিকদের আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
রাঙ্গামাটির হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষকে যে কড়া নির্দেশ দিল প্রশাসন
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত ২
১৯ মামলার আসামি আন্তঃজেলা গরুচোরের প্রধান গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দার মো. লিটন শেখকে (৪৮) গ্রেপ্তার করেছেন তাড়াশ থানা পুলিশ।
১৯ মামলার আসামি আন্তঃজেলা গরুচোরের প্রধান গ্রেপ্তার
আরও পড়ুন
গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন
নির্বাচনী হলফনামায় তাহেরীর ৩১ ভরি সোনা, স্ত্রীর নামে কিছুই নেই