ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শ্রীমঙ্গলে ১৬ রূপে সরস্বতী পূজা, এশিয়ায় প্রথম

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
শ্রীমঙ্গল লালবাগ যুব কিশোর সংঘ কর্তৃক আয়োজিত এশিয়া মহাদেশে প্রথমবার উদযাপিত হয়েছে দেবী সরস্বতীর ১৬ রূপে পূজা। ছবি: আরটিভি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল লালবাগে ঐতিহ্যের ২৬তম বর্ষ উপলক্ষে এক অভিনব ও ইতিহাস সৃষ্টিকারী অনুষ্ঠান হয়েছে। এবার শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয়, পুরো এশিয়া মহাদেশে প্রথমবার উদযাপিত হয়েছে দেবী সরস্বতীর ১৬ রূপে পূজা।

এর আগে গত বছর লালবাগ যুব কিশোর সংঘ ২১ ফুট লম্বা ধানের সরস্বতী প্রতিমা নিয়ে নজির স্থাপন করেছিল। এ বছর তাদের উদ্যোগে ১৬ রূপে সরস্বতীর প্রতিমা তৈরি করা হয়েছে, যা একেবারে অনন্য ও বিরল। এই ১৬ রূপে সরস্বতীর আরাধনা মূলত শিল্প ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য মিলন।

পুরো অনুষ্ঠানটি গোসাইবাড়ি রোড, লালবাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় প্রথম শ্রেণির ছাত্রী শ্রেয়া চক্রবর্তী ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রাবন্তী চক্রবর্তী অঞ্জলি গ্রহণের পর তাদের উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া জানায়।

Moulvibazar_Saraswati_Puja-01

শ্রেয়া বলে, মা সরস্বতীর এই ১৬ রূপ সত্যিই অদ্ভুত সুন্দর। আমি খুব আনন্দিত, মা আমাদেরকে জ্ঞান ও শিক্ষার আলো দিক।

শ্রাবন্তী বলে, এত সুন্দর ও বিশাল এই পূজা দেখে আমার মনে আনন্দ ও ভক্তি একই সাথে উত্থান পেয়েছে।

আরও পড়ুন

পূজা দেখতে আসা কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী বলেন, আমি বিশ্বজুড়ে এমন কোনো অনুষ্ঠান আগে দেখিনি। সরস্বতীর ১৬ রূপে পূজা সত্যিই অনন্য, এবং এটি কেবল ধর্মীয় নয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের অনুষ্ঠানের সভাপতি কৌশিক দত্ত বলেন, এই ১৬ রূপে মা সরস্বতী পূজা উদযাপন আমাদের জন্য একটি গর্বের বিষয়। আমাদের লক্ষ্য, প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ করা। আশা করি ভবিষ্যতেও এমন অনন্য উদ্যোগ গুলো আমাদের সমাজকে এক নতুন দিশা দেখাবে। অনুষ্ঠানটি ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। তবে এর ঐতিহাসিক গুরুত্ব চিরকালই স্মরণীয় হয়ে থাকবে। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম এই পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি শিক্ষার, সংস্কৃতির এবং সমাজসেবার এক অনন্য মিলনস্থল হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে।


আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবী মিলিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ডাকাতির মামলার আসামি ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মো. নকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৪ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্পের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে 'কমিউনিটি লিডার রাউন্ডটেবিল’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কাশেম মীর।
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর বিরুদ্ধে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন হাফেজ মোস্তফা ফরাজী নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জিত অর্থ হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন তিনি।
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
আরও পড়ুন
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার