ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। পরে ১৭ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করে বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের। ভারতীয় ওই তরুণের নাম সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা (২০)। তিনি ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। তার স্ত্রী মাহি আক্তার (১৭) স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।

মাহির পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মাহির মা ও ছোট ভাই। পরে তাকে বরিশালের গৌরনদীতে নিয়ে আসা হয়। পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি ও মৌলভী ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর ফাইজানকে জামাই হিসেবে পশ্চিম চন্দ্রহার গ্রামের বাড়িতে নিয়ে যায় মাহির পরিবার।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার এসব তথ্য জানান।

মাহি আক্তার বলেন, তার দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ফাইজান। সেখান থেকেই তাদের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন।

মাহি আরও বলেন, গত এক বছরে ফাইজানের সঙ্গে কথা বলে এবং সিনেমা দেখে হিন্দি ভাষা শিখেছেন তিনি। ফলে তাদের মধ্যে ভাষাগত সমস্যা হচ্ছে না। পরিবারের অন্য সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজানও তার কাছ থেকে কিছু বাংলা শিখেছেন। তিনি বাংলাদেশেই স্ত্রীর সঙ্গে থাকতে চান।

ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারই মেনে নিয়েছে বলে দাবি করেন তিনি। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন জানিয়ে ফাইজান বলেন, বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান।

এদিকে ১৭ বছর বয়সী কিশোরীর সঙ্গে বিদেশি তরুণের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। ভারতীয় ওই তরুণকে দেখতে মাহির বাড়িতে ভিড় করেন অনেকে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয় ও অন্যান্য তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

তবে ১৭ বছর বয়সী কিশোরীর বিয়ের বিষয়টি আইনগতভাবে কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
কক্সবাজারে মানব পাচার নিয়ে ব্র্যাকের কর্মশালা
সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পাশাপাশি অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
কক্সবাজারে মানব পাচার নিয়ে ব্র্যাকের কর্মশালা
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংর্ঘষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে মোনাফ ও একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সরাসরি চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়।  তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও বাসের চালককে আটক করে।  আরটিভি/টিআর
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংর্ঘষে নিহত ২
গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের গুজব ও অপ-প্রচারের প্রতিবাদে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শোভন করকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আশুজিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার
আরও পড়ুন
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
৬০ বছর পর ফিরে এল হারিয়ে যাওয়া ধূসর পাখি হর্নবিল