ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রয়াত নেতাদের কবর জিয়ারত করে কাজী মফিজের প্রচারণা শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান তার কাপ-পিরিচ প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার প্রথম দিনেই বিশাল কর্মী-সমর্থক নিয়ে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা। সেইদিন সকাল সাড়ে ৯টার দিকে কাজী মফিজুর রহমান ডুমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে প্রয়াত বরেণ্য আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বদের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

কবর জিয়ারত শেষে কাজী মফিজুর রহমান বিশাল মিছিল নিয়ে পায়ে হেঁটে সেনবাগ পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা মাঠে নেমেছি। তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশ দিয়ে নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইল সদর উপজেলায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ভুক্তভোগী শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে অভিযুক্ত কিশোর বিভিন্ন সময়ে শিশুটিকে বলাৎকার করেছিল বলে অভিযোগ। সবশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার পাশের একটি স্থানে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি মাদরাসার এক শিক্ষক জানতে পারেন। পরে বিষয়টি প্রকাশ না করার জন্য শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিশুটির শরীরে তীব্র ব্যথা শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। বুধবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শিশুটির মা দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে। পরে অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসএস
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
আরও পড়ুন
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ 
নির্বাচনি প্রচারণা শেষ, বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান 
শেষ হলো নির্বাচনি প্রচারণা
প্রচারণার সময় ব্যারিস্টার শাহরিয়ারের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল