ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য জামায়াত নেতার দুঃখ প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান।

রোববার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। তিনি তার ওই বক্তব্যে বলেন, নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে।

শামীম আহসানের ডাকসু নিয়ে দেওয়া ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে নিন্দা জানায় ঢাবি কর্তৃপক্ষ। এছাড়াও তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পরবর্তীতে এ ঘটনায় একটি ভিডিও বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেন জামায়াত নেতা মো. শামীম আহসান।

ভিডিও বার্তায় শামীম আহসান বলেন, ২০২৪ সালের আগে ডাকসু ছিল নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দখলে। ছাত্রলীগের পলাতক সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও পলাতক সভাপতি সাদ্দাম হোসেন ২০১৯ সালের ডাকসুকে কুক্ষিগত করেছিল। এই পরিচয়কে ব্যবহার করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজির আখড়া হিসেবে গড়ে তুলেছিল। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা যেমন, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ককে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিত তারা। যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় উঠে এসেছে। এগুলো কারোরই অজানা কথা নয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমি আমার বক্তব্যে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সকল অপকর্মের কথাই বুঝিয়েছি। জুলাই বিপ্লবের পর ২০২৪ সালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ও সর্বোচ্চ সমর্থন পেয়ে ছাত্রশিবিরের প্যানেল নির্বাচিত হয়। এরপর থেকে ডাকসু চাঁদাবাজ, মাদক কারবারি, সিট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করে আসছে। সেই প্রেক্ষিতে আমি বুঝিয়েছি, নিষিদ্ধ ছাত্রলীগ ডাকসুতে যে কালিমা লাগিয়েছিল ছাত্রশিবির তা মুছে দিতে সক্ষম হয়েছে। এর পরেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র-ছাত্রী ও ভাই-বোনেরা কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে।
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। 
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী। 
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
আরও পড়ুন
সাদিক কায়েমকে নিয়ে রফিকুল ইসলাম মাদানীর বিস্ফোরক মন্তব্য
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
ছারপোকা দমনে ৩২ লাখ টাকা খরচ করেছে ডাকসু
বাথরুমে যাওয়ার কথা বলে করিডরে প্রশ্নের উত্তর খুঁজছিলেন ডাকসু নেতা, অতঃপর...