ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। অপর ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শান্ত নিহতের ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।

পুলিশ জানায়, বিকেলে একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় রিকশা। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক নারী ও একজন ব্যক্তি মারা যান।

আরও পড়ুন

এদিকে ঘটনার পরে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রাজশাহী হাইওয়ে থানার (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক শিক্ষার্থী মারা যায়। বাকিদের উদ্ধার করে রামেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাত্ররা আন্দোলন করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মামলা করা হবে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বছর ধরে বাঁশরে ব্যারিয়ার দিয়ে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম নামে এক ভ্যান চালক। কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, কবেল মানুয়ের জীবন বাঁচানোর তাগিদেই এ কাজ করছেনে তিনি। তার বাড়ি ঐ রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে।
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবির শিক্ষার্থী সেই জিতু মারা গেছেন
ঢাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৭৭ বছর বয়সী শ্বশুর-শাশুড়ির গুলিতে নিহত মেয়ে জামাই 
কেনটাকিতে সড়কে দায়িত্ব পালনকালে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা