ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আপনারা একদিন কষ্ট করুন, আমরা ৫ বছর সেবা করব : ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
নির্বাচনি উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন ড. আব্দুল মঈন খান। ছবি: আরটিভি

আগামী ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট করে সকাল সকাল ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশে বিএনপিকে ক্ষমতায় আনা উচিত।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নরসিংদী-২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল দক্ষিনচরপাড়া গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

এ সময় মঈন খান বলেন, বিএনপি বাংলাদেশের কোটি কোটি দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে, ক্ষমতায় গেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। যেখানে সকল অন্যায়, অসৎ কর্ম ও দুর্নীতি দূর হবে।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতীয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন নেতারা।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
‎কুড়িগ্রামে সার নিয়ে বিতর্কের জেরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির বার্তা নিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হাঁটছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)।
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণকাজ প্রায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে।
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
একটি দলের কথার সঙ্গে স্বৈরাচারের ফেরার বক্তব্যের যোগসূত্র রয়েছে: পাট প্রতিমন্ত্রী
প্রচণ্ড ভিড়ে চলন্ত ট্রেন থেকে শিশুসন্তানকে নামাতে ব্যর্থ মা, অতঃপর...
নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার, অতঃপর...