ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘরের শত্রু বিভীষণ’ কথার সত্যতা মিলল ভাঙ্গায়, পুড়ে অঙ্গার বাবা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ,আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি: আরটিভি

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে আসমান হাওলাদার ওরফে আসমত (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবার ঘরে আগুন দেওয়ার অভিযোগে তার ছেলে সুজন হাওলাদারকে (৩৩) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চর চান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার ওই গ্রামের মৃত বশিরউদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আসমান হাওলাদারের বসতঘরে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। এ সময় ঘরের ভেতরে থাকা প্যারালাইজড রোগী আসমান শারীরিক অক্ষমতার কারণে বের হতে পারেননি। একপর্যায়ে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর থেকে ছেলে সুজন হাওলাদার বাড়িতে ছিলেন না। সকালে তিনি বাড়িতে ফিরলে স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, সুজনের চতুর্থ বিয়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রাতে বাবার ঘরে আগুন দিয়ে তিনি পালিয়ে যান বলে দাবি পরিবারের সদস্যদের।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বলেন, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে নিহতের স্বজনদের আসমান হাওলাদারের ছেলে সুজন হাওলাদারকে আটক করে রাখতে দেখেন। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সদস্যরা রওনা হওয়ার আগেই আগুন নিভে যাওয়ার খবর পাওয়ায় তারা আর ঘটনাস্থলে যাননি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ, অতঃপর...
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। এ নিয়ে বিদ্যালয়টিতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ, অতঃপর...
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির উদ্দিন (৩৫) নামের এক চানাচুর বিক্রেতা। তার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক তাকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন।
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
আরও পড়ুন
মাকে টেনেহিঁচড়ে বের করে ঘরে তালা ঝুলিয়ে দিলেন ছেলে
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ