ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী বরকত উল্লা বুলু বলেছেন, গণতন্ত্রের রূপকার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। আর তার সন্তান তারেক রহমান গণতন্ত্রের ধারক-বাহক। তাকে প্রধানমন্ত্রী করতে এবার সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

বরকত উল্লা বুলু বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। বিএনপি যতবারই ক্ষমতায় গেছে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণ শান্তিতে থাকে। এবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশ আধুনিক বাংলায় রূপান্তর হবে।

উঠান বৈঠকে চৌমুহনী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্ৰ দাস, যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মো. মহসিন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন কারাবন্দি দুই আ.লীগ নেতা!