ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সাম্যের ‘রংধনু রাষ্ট্র’ গড়তে চান ব্যারিস্টার কায়সার কামাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
ব্যারিস্টার কায়সার কামাল ভরতপুর ক্যাথলিক গীর্জা প্রাঙ্গণে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করে একটি 'রেইনবো স্টেট' বা 'রংধনু রাষ্ট্র' গড়ে তোলা হবে।

রংধনুর সাতটি রঙের মতোই এই দেশকে এমন অবস্থায় নিয়ে যেতে চাই, যেখানে গারো, হিন্দু, হাজং, মুসলিম প্রত্যেকের অধিকার নিশ্চিত করা যাবে। আমরা যেন সাম্যের ভিত্তিতে আমাদের দেশকে গড়ে তুলতে পারি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা প্রাঙ্গণে নারীদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ন্যায়বিচার ও সাম্যের গুরুত্ব তুলে ধরে ব্যারিস্টার কায়সার বলেন, মানুষে-মানুষে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকাই বর্তমান সময়ের দাবি। বিএনপির রাজনীতির মূল দর্শন হলো সমাজের প্রতিটি মানুষ যেন তার ন্যায্য পাওনা পায় এবং কেউ যেন অধিকার থেকে বঞ্চিত না হয়।

বক্তব্যের এক পর্যায়ে কায়সার কামাল ‘গীতাবলী’ থেকে সম্প্রীতির কবিতা আবৃত্তি করে বলেন, যেখানে বিষাদ ও ঘৃণা থাকে, সেখানে মানবতা থমকে যায়। পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধই পারে অশান্তি দূর করে সমাজে শান্তি ফিরিয়ে আনতে।

ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যের শেষাংশে দেশবাসীকে যেকোনো ধরণের সাম্প্রদায়িক উস্কানি বা বিভাজন থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সব ধর্মের ও জাতির মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা অপরিহার্য।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কেআইবিতে আগমন উপলক্ষে ছাত্রদলের শোভাযাত্রা
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের এক প্রার্থী
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী