নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের এক প্রার্থী

আরটিভি নিউজ

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৫১ পিএম


নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের এক প্রার্থী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা-১৩ আসনের হারিকেন প্রতীকের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এসময় তিনি আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র প্রয়োজনের কথা বলে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানান।

আরও পড়ুন

অনুষ্ঠানে এই আসনের ৯ জন প্রার্থীর মধ্যে আটজন তাদের নির্বাচনি ইশতেহার পাঠ করেন। ইশতেহারে ঢাকা-১৩ সংসদীয় আসনের নানা সমস্যা সমাধানে নিজ নিজ পরিকল্পনার কথা জানান প্রার্থীরা। 

তারা বলেন, এ আসনের অন্যতম সমস্যা সন্ত্রাস ও মাদক। আছে যানজট, কিশোর গ্যাংয়ের মতো সমস্যাও। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে উদ্ধারের প্রতিশ্রুতিও আছে ইশতেহারে। এ সময় এক প্রার্থী সন্ত্রাসীদের মদদ দেওয়া প্রসঙ্গ তুললে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। কিন্তু কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission