ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে চলা সকল চক্রান্ত নস্যাৎ করে দেব: রকিবুল ইসলাম বকুল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ছবি: সংগৃহীত

১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

এ সময় তিনি দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে চলা সকল চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সুসংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি ) বিকেলে খালিশপুর থানার ৭ নং ওয়ার্ডের কাশিপুর কবিরাজ বাড়ীর উঠান বৈঠকের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের প্রতি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বকুল বলেন, একটি বিশেষ মহল এখনো পর্দার আড়াল থেকে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে যাতে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা যায়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশবিরোধী কোনো শক্তি যেন এই মুহূর্তে ঐক্যে ফাটল ধরাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বকুল তার বক্তব্যে অভিযোগের সুরে বলেন, বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের সাধারণ নেতাকর্মী ও এ দেশের আপামর জনতা। তাই ব্যক্তিগত মান-অভিমান ভুলে গিয়ে দেশ ও দলের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যদি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকে, তবে ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালীই হোক না কেন ধানের শীষের তথা জনগণের বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না, ইনশাআল্লাহ্‌।

নিজ আসনের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং আগামী দিনগুলোতেও তারা ভোটের মাধ্যমে সকল অন্যায়ের জবাব দেবে।

উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান সরকারের সময়কার নির্যাতনের চিত্র তুলে ধরতে হবে এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের পথরেখা ব্যাখ্যা করতে হবে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে মাঠের লড়াইয়ে সবাইকে সাহসী ভূমিকা রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের ইসতি। এছাড়া খালিশপুর থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ সভায় অংশ নেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
সরকারবিরোধী চক্রান্তে সাবেক ২ সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার