ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নিজেকে ভোট দিতে পারছেন না গিয়াসউদ্দিন তাহেরী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াসউদ্দিন তাহেরী নিজ আসনে প্রার্থী হলেও নিজেকে ভোট দিতে পারছেন না। নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভোটার। ফলে হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হলেও তার ভোটার নিবন্ধন ওই আসনে না থাকায় নিজের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী সুন্নী জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটার তালিকায় নাম দাউদকান্দিতে থাকায় সরাসরি ভোট কিংবা পোস্টাল ব্যালট কোনোভাবেই তার ভোটটি নিজ প্রতীকে যুক্ত হবে না।

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ৯০, নারী ২ লাখ ৭১ হাজার ১৮০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এ আসনে রয়েছে ১৮৩টি স্থায়ী ভোটকেন্দ্র। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ১৬টি স্থায়ী এবং ৪১টি অস্থায়ী।

আরও পড়ুন

এ আসনের একটি গুরুত্বপূর্ণ অংশ চা-শ্রমিক ভোটার। জেলায় মোট প্রায় সোয়া লাখ চা-শ্রমিক ভোটারের মধ্যে প্রায় এক লাখের বসবাস চুনারুঘাট ও মাধবপুর উপজেলায়। অতীতে অন্য কোনো প্রতীকের প্রার্থী ভোট চাইতে গেলে শ্রমিকদের কাছ থেকে ‘নৌকা নিয়ে আসো’এমন মন্তব্য শোনা যেত। তবে এবারের নির্বাচনে শিল্পপতি এসএম ফয়সলের ধানের শীষ প্রতীক ঘিরে ওই ভোটব্যাংকে ভিন্ন সমীকরণের আলোচনা তৈরি হয়েছে।

এর মধ্যেই বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছেন ইসলামিক ফ্রন্টের প্রার্থী ও আলোচিত বক্তা মো. গিয়াসউদ্দিন তাহেরী। নির্বাচনী প্রচারে তার উপস্থিতি ও সমর্থকদের সক্রিয়তা আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমিয়ে তুলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইল সদর উপজেলায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ভুক্তভোগী শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে অভিযুক্ত কিশোর বিভিন্ন সময়ে শিশুটিকে বলাৎকার করেছিল বলে অভিযোগ। সবশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার পাশের একটি স্থানে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি মাদরাসার এক শিক্ষক জানতে পারেন। পরে বিষয়টি প্রকাশ না করার জন্য শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিশুটির শরীরে তীব্র ব্যথা শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। বুধবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শিশুটির মা দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে। পরে অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসএস
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
আরও পড়ুন
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী
সাংবাদিকদের নিয়ে রাতে তাহেরীর স্ট্যাটাস
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি