ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সংসদে যাচ্ছেন চাচা-ভাতিজাসহ রাউজানের তিন সন্তান, এলাকায় উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের তিনটি পৃথক সংসদীয় আসন থেকে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রাউজানের তিন সন্তান। আগের সংসদে একই ওয়ার্ড ও একই গ্রামের তিনজন সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার ভিন্ন দুই গ্রামের তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাউজানবাসীর মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসন থেকে সাঈদ আল নোমান। তিনজনই বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ি। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরীর দ্বিতীয় ছেলে। অন্যদিকে হুম্মাম কাদের চৌধুরী হলেন ছয়বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর দ্বিতীয় ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

অপরদিকে, সাঈদ আল নোমানের বাড়ি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে। তিনি বিএনপির সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের দুইবারের সংসদ সদস্য আবদুল্লাহ আল নোমানের ছেলে।

আরও পড়ুন

রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক বলেন, রাউজান দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের তিন সন্তান একসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করায় রাউজানবাসী গর্বিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
খুলনার সোনাডাঙ্গায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক গৃহকর্ত্রীকে অচেতন করে সাড়ে পাঁচ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। 
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী।
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫