মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:১৮ পিএম


মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের পাটাভোগ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মাহফুজ আলম (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটাভোগ ইউনিয়ন পরিষদের পাশের চৌকদার বাড়ি এলাকার জশুগাঁও পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ আলমের পিতা জাহাঙ্গীর ও মাতা নিলুফা। তারা বর্তমানে জশুগাঁওয়ের চৌকদার বাড়িতে ফালুখানের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মাহফুজ। এ সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। 

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শ্রীনগর স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা রোধে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে এবং শিশুদের নজরদারির বাইরে না রাখার আহ্বান জানান।


আরটিভি/এমআই 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission