
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পানিতে ডুবে সাইফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাইফা ওই গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের খালে পড়ে যায় শিশুটি। ঘটনার সময় তার বাবা বাড়িতে ছিলেন না। মা রান্নার কাজে ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি ঘরের বাইরে চলে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।
চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বেলাল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে


