
ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে ফারাজ মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারাজ ওই এলাকার শামিম মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু ফারাজ তার বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে ভাঙ্গায় আসে। দুপুরে সবার অজান্তে সে একটি ছোট পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া বলেন, ফারাজকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শিশু ফারাজের অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/টিআর




