ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
বৃষ্টিতে মঠবাড়িয়ায় বাজারে বেচাকেনা কমেছে। ছবি: আরটিভি

সকাল থেকে বৃষ্টি। কখনও মুষলধারে, আবার কখনও বা ঝিরিঝিরি। থেমে থেমে হওয়া এই বৃষ্টিতে অনেকের কাজ বন্ধ। কিন্তু সংসার তো আর থেমে থাকে না। প্রতিদিনের খাবার, সন্তানের লেখাপড়ার খরচ, ঋণের কিস্তি—সবই জোগাতে হয়। তাই বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার সন্ধানে বের হয়েছেন মঠবাড়িয়ার নিম্ন আয়ের মানুষ।

শনিবার (২১ নভেম্বর) পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির মধ্যেও অটোরিকশা নিয়ে সড়কে রয়েছেন চালকেরা। কেউবা আবার রাস্তার পাশে সবজি ও ফলমূল নিয়ে বসেছেন। তবে বৃষ্টির কারণে ক্রেতা ও যাত্রীর সংখ্যা কম। অন্যদিকে কৃষিশ্রমিকদের অনেকের কাজ বন্ধ রয়েছে।

অটোরিকশাচালক ছিদ্দিক হোসেনের মাথায় ঋণের কিস্তির চিন্তা। তাই বৃষ্টির মধ্যেও গাড়ি নিয়ে বের হয়েছেন তিনি।

তার ভাষ্য, ‘মাথায় কিস্তির চাপ। তাই ঘরে বসে না থেকে টাকা আয়ের জন্য বের হয়েছি। কিন্তু যাত্রী কম। মনে হয়, আজ কিস্তির টাকা জোগাড় করা সম্ভব হবে না।’

একই চিত্র উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কাঁচামাল বিক্রেতা আবুল হোসেনের। বৃষ্টির মধ্যেই বাজারে এসেছেন তিনি। কিন্তু ক্রেতা নেই বললেই চলে।

আবুল হোসেন বলেন, বৃষ্টির দিনে বেচাকেনা খুবই কম। তবুও ছেলের প্রাইভেট পড়ার খরচ ও পরিবারের ভরণপোষণের টাকা জোগাড় করতে বাজারে এসেছি। কিন্তু ক্রেতা একেবারেই নেই।

বৃষ্টির কারণে এক দিনের আয় বন্ধ থাকাও এসব মানুষের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তাদের অনেকেরই দিন শেষে যা আয় হয়, তা দিয়েই চলে সংসার। কাজ না থাকলে ধারদেনা কিংবা ঋণের কিস্তি পরিশোধে তৈরি হয় নতুন সংকট।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাই জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। বৃষ্টি তাদের কাজের গতি কমিয়েছে, কিন্তু থামাতে পারেনি পেটের দায়ে বেঁচে থাকার সংগ্রাম।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের মর্টারশেল
খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৮২ মিলিমিটারের একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে।
মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের মর্টারশেল
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী- স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা  বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
আরও পড়ুন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, পানিবন্দি শত শত মানুষ
ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা